নাহিদের ফেরার লড়াই, বাড়াচ্ছেন গতি

চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা নাহিদ রানা গত সপ্তাহে বোলিং অনুশীলন শুরু করেছিলেন। নবম সপ্তাহে এসে আরও তীব্রতা নিয়ে নেটে বল করেছেন তিনি। প্রক্রিয়া অনুযায়ী শুরুতে অল্প রান-আপে কম গতিতে বল করেন নাহিদ, ক্রমান্বয়ে রান-আপ বাড়ার পাশাপাশি গতিও বাড়াচ্ছেন তিনি। 

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসারের অনুশীলন তদারকি করেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। 

আসন্ন এশিয়ান গেমস টি-টোয়েন্টিতে নাহিদকে স্কোয়াডে রাখেনি বাংলাদেশ। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে খেলায় ফিরবেন ডানহাতি পেসার। আগামী মাসে আমিরাতে আফগানদের বিপক্ষে একটি টেস্ট থাকলেও সেখানে তাকে খেলানোর সম্ভাবনা ক্ষীণ। যেহেতু সেই ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, কাজেই নাহিদকে সেটাতে খেলানোর ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ মাথায় রেখেই সাদা বল দিয়েই অনুশীলন চালাচ্ছেন নাহিদ।

গত জুলাইতে জিম্বাবুয়ে সফরে চোটে পড়েন নাহিদ। চোটের কারণে যেতে পারেননি অস্ট্রেলিয়া সফরে। 

Related Articles

Latest Posts