আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কা খেল ভারতীয় শিবির। দিল্লিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেটে অনুশীলন করার সময় পিঠে আঘাত পান দলের উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান। রোববারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নেট বোলার হিসেবে থাকা ভারতীয় পেসার নবদীপ সাইনির একটি বাউন্সার ডাক করতে গিয়ে অস্বস্তিতে পড়েন এই বাঁহাতি ব্যাটার। সঙ্গে সঙ্গে পিঠে টান পড়ায় নেটে ব্যাটিং থামিয়ে দেন তিনি। দ্রুত মাঠে পৌঁছে চিকিৎসাসেবা দেন ভারতীয় দলের ফিজিও।
প্রায় ৪৫ মিনিট নেটে ব্যাটিং করার শেষের দিকে এই ঘটনা ঘটে। চোট পাওয়ার পর তিনি আর ব্যাটিংয়ে ফেরেননি। তবে আগামী ১৩ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচের আগে কিছু আশার আলোও দেখা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিকিৎসার পর তিনি কারো সাহায্য ছাড়াই হাঁটাচলা করতে পেরেছেন। সতীর্থদের পাশে আইস বক্সে বসে কিছুক্ষণ সময় কাটানোর পর নিজেই মাঠ ছাড়েন। সেশন শেষে সাইনির সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতেও দেখা যায় তাকে। সেখানে থাকা দৃশ্য দেখে মনে করা হচ্ছে চোটটি অতটা গুরুতর নয়।
চোট পাওয়ার আগে নেটে বেশ চাঙ্গা দেখাচ্ছিল ইশানকে। ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে ব্যাট করার সময় স্বাচ্ছন্দ্যেই স্ট্রোক খেলছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে এই অঘটন তার অনুশীলন সংক্ষিপ্ত করে দেয়।
ভারতের টি-টোয়েন্টি দলে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ইশান কিশান। ২০২৬ সালে ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮১২ রান সংগ্রাহক এই ঝাড়খণ্ডের ব্যাটার, যা এ বছর এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান।
সম্প্রতি পূর্বাঞ্চলের হয়ে দুলীপ ট্রফিতে দলকে ট্রফি জেতানোর পরপরই তিনি জাতীয় দলে যোগ দেন। সামনেই জাপানে বসতে যাওয়া এশিয়ান গেমসের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি। ফলে তার পিঠের এই চোট যেন গুরুতর না হয়, সেই প্রার্থনাই করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে অনুশীলনের সময় অন্য নেটে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসনকে একসঙ্গে ব্যাট করতে দেখা গেছে। আফগানিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে ওপেনিং কম্বিনেশন কেমন হবে, তা নিয়ে অপশন হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে তাদের।
এখন পর্যন্ত ইশান কিশান রবিবারের ম্যাচ থেকে বাদ পড়েছেন বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম
