ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনের অনেক অনেক শুভকামনা। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবা সবসময় সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে অব্যাহত থাকুক।
পোস্টে ভারতের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়।
