হুতিদের ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগতি রাখার সময়সীমা বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আজ সোমবার দেশটির গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত থাকবে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ‘স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনার প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।’
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বিমানবন্দরটিতে হুতিদের একাধিক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ।
এই ঘোষণার পর আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
