বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।

আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে বিভিন্ন হাসপাতালে বাবার চিকিৎসা চলছিল। আজ রাতে তিনি মারা যান।

তানভীর আহমেদ জানান, আব্বুর জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Related Articles

Latest Posts