ডিপাই ও টিম্বারকে নিয়ে নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা

ফিটনেস নিয়ে শঙ্কা থাকার পরও আগামী মাসের বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডস দল ঘোষণা করা হয়েছে। ডাচদের ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন শীর্ষ গোলদাতা মেমফিস ডিপাই এবং আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বার।

ডাচদের ইতিহাসে সর্বোচ্চ ৫৫টি গোল করা ৩২ বছর বয়সী ডিপাই বেশ কিছুদিন ধরে ঊরু এবং পায়ের পেশির ইনজুরিতে ভুগছেন। গত দুই মাসে নিজের ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে কেবল দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।

এদিকে শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে এই সপ্তাহে ক্লাবের অনুশীলনে ফিরেছেন জুরিয়েন টিম্বার। নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান তাকেও দলে রেখেছেন। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার মার্চ মাসের মাঝামাঝিতে এভারটনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপর কুঁচকির সমস্যার কারণে আর্সেনালের হয়ে শেষ ১৪টি ম্যাচে খেলতে পারেননি।

গত জানুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের পর বোর্নমাউথের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন জাস্টিন ক্লুইভার্ট। তারপরও তার ওপর ভরসা রেখেছে দল। সোমবার ডাচদের অনুশীলন ক্যাম্পে সবার আগে যারা যোগ দিয়েছেন, ক্লুইভার্ট ও নোয়া ল্যাং তাদের অন্যতম। মার্চ মাসে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের হয়ে লিভারপুলের বিপক্ষে খেলার সময় আঙুলে একটি অদ্ভুত চোট পেয়েছিলেন ল্যাং। তিনি এখন সুস্থ এবং দলে জায়গা পেয়েছেন।

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ক্রাইসেনসিও সামারভিল এবং সান্ডারল্যান্ডের গোলরক্ষক রবিন রুফসের এখনো আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি, তবে তারা দলে ডাক পেয়েছেন। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার মার্টেন ডি রুন, যিনি দুই বছর আগে দেশের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন।

তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ সেন্ট্রাল ব্যাক স্টিফান ডি ভ্রিজের। গত শনিবার বোলোনিয়ার বিপক্ষে ইন্টার মিলানের হয়ে সেরি এ-র শেষ ম্যাচে ঊরুর চোটের পড়েন তিনি। এছাড়া বাদ পড়েছেন লিভারপুলের ফুল ব্যাক জেরেমিয়া ফ্রিম্পং।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ডাচরা। ৩ জুন রটারডামে আলজেরিয়ার বিপক্ষে এবং ৮ জুন নিউ ইয়র্কে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

নেদারল্যান্ডস স্কোয়াড:

 

Related Articles

Latest Posts