মোজাফফর হোসেনকে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ডিবি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার বনানী ডিওএইচএস এলাকার একটি বাড়ি থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে ডিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রচলিত নিয়ম অনুসারেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী, সৈনিক থেকে শুরু করে যেকোনো পদমর্যাদার কোনো সামরিক সদস্য কর্মস্থলে অনুপস্থিত থাকলে বা আত্মগোপনে থাকলে তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলেন, ‘সেই নিয়ম অনুসারেই তাকে হস্তান্তর করা হয়েছে। এখন সামরিক আইনের আওতায় তার ইউনিট প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।’

ডিবির এই কর্মকর্তা জানান, যে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি মোজাফফরের শ্বশুরের। গ্রেপ্তারের সময় সেখানে তার স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাই অবস্থান করছিলেন।

Related Articles

Latest Posts