বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজীপুর বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত চারজনই পিকআপ ভ্যানে ছিলেন। তাদের মধ্যে চালকও রয়েছেন।
‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন লুৎফর রহমান। পুলিশ বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
