অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জিয়াউল ফারুক অপূর্ব এবার গানে মুগ্ধ করলেন নিউইয়র্ক প্রবাসীদের।
গানের প্রতি ভালোবাসা ও আবেগকে গুরুত্ব দিয়ে স্থানীয় সময় শনিবার রাতে জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় একক কনসার্ট ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। যেখানে চারশতাধিক দর্শক দুই ঘণ্টাব্যাপী অপূর্বর একক সংগীত উপভোগ করেন।
সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, কনসার্টের টিকিট মূল্য ছিল ১০০ ও ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ ও ৩৭ হাজার টাকা।
কনসার্টে আগত দর্শকদের ভালোবাসায় অভিভূত অপূর্ব তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিউইয়র্ক, তুমি আমার হৃদয় জয় করে নিয়েছো! গত রাতটা ছিল স্বপ্ন পূরণের মতো।’
