২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে লিড নিল বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার উপলক্ষ দারুণভাবে রাঙাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারার স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। হাতে ৮ উইকেট রেখে অজিদের প্রথম ইনিংসের সংগ্রহ ছাপিয়ে ইতোমধ্যে লিড আদায় করে নিয়েছে তারা।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারটি করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চমৎকার শটে চার মারেন সাবলীল ঢঙে খেলতে থাকা তানজিদ হাসান তামিম। এতে সংগ্রহ দুইশ স্পর্শ করার পাশাপাশি লিড নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময়, প্রথম ইনিংসে সফরকারীদের রান ৬১ ওভারে ২ উইকেটে ২২২। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাস নিয়ে ওপেনার তানজিদ ক্রিজে আছেন ১৭৫ বলে ৯৬ রানে। তার পাশাপাশি দায়িত্বশীল ব্যাট করতে থাকা অধিনায়ক শান্ত খেলছেন ৬৯ বলে ৪৬ রানে।

Related Articles

Latest Posts