বিপিএলে ফিক্সিং: দলের মালিক ও ম্যানেজার সাময়িক নিষিদ্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ও ১২তম আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির গুরুতর অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের প্রমাণ মেলায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) স্বাধীন তদন্তের ওপর ভিত্তি করে এই চার্জ গঠন ও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যাদের নিষিদ্ধ করা হলো:

মো. আব্দুল কাইয়ুম রাশেদ (সাবেক মালিক, চট্টগ্রাম রয়্যালস – বিপিএল ১২)

মো. আমিন খান (সাবেক দলীয় কর্মকর্তা/ম্যানেজার, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালস)

তাদের বিরুদ্ধে মূল অভিযোগসমূহ:

ম্যাচ ফিক্সিং: বেআইনিভাবে ম্যাচের ফল বা যেকোনো অংশ প্রভাবিত করা বা করার চেষ্টা।

প্ররোচনা দেওয়া: অন্য কোনো খেলোয়াড় বা অংশীদারকে ফিক্সিংয়ে উসকানি ও সহায়তা করা (আমিন খানের ক্ষেত্রে)।

অনুরোধ গোপন রাখা: ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা আকসু কর্মকর্তাদের না জানানো (কাইয়ুম রাশেদের ক্ষেত্রে)।

প্রমাণ ধ্বংস ও তদন্তে বাধা: নিজেদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য না দিয়ে গোপন করা কিংবা যোগাযোগের তথ্য মুছে তদন্তে সরাসরি বাধা সৃষ্টি করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারণ দর্শানোর জন্য দুই অভিযুক্তকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের এই প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করবে না বিসিবি।

 

Related Articles

Latest Posts