ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি কমান্ড সেন্টারে হুতিদের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেন সরকারের এক মন্ত্রী বৃহস্পতিবার দিবাগত রাতে বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই মন্ত্রী বলেন, হুতিরা ইয়েমেনের সরকারি বাহিনীর একটি কমান্ড সেন্টারে তিনটি এবং প্রেসিডেন্ট প্রাসাদ চত্বরে সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনীর সদর দপ্তরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এতে ইয়েমেনি ও সৌদি নাগরিক হতাহত হয়েছেন বলে জানান তিনি। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাননি।
