লিওনেল মেসি এখন নির্ভার। ২০২২ সালে কাতারে চার বছর আগে আর্জেন্টিনাকে কাঙ্খিত তৃতীয় বিশ্বকাপ জেতানোর পর তিনি এমন মুক্ত, ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করে তিনি এখন উড়ছেন ডানামেলে।
অহংকার এবং তীব্রতা দিয়ে সংজ্ঞায়িত একটি খেলায় অন্যতম নম্র ব্যক্তিত্ব হিসেবে পরিচিত একজন খেলোয়াড়ের জন্য ‘নির্ভার’ শব্দটি প্রথম প্রথম বিভ্রান্তিকর মনে হতে পারে। তবে এর আসল অর্থ কেবল তখনই প্রকাশ পায়, যখন কেউ বুঝতে পারে যে একসময় তিনি কতটা ভার বহন করেছিলেন।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় মেসি খেলেছেন একটি অদৃশ্য বোঝা সঙ্গে নিয়ে—ফুটবলে সম্ভাব্য সবকিছু জেতার পরেও সবচেয়ে বড় পুরস্কার, অর্থাৎ বিশ্বকাপ না পাওয়ার বোঝা। তিনি ইতিমধ্যেই শ্রেষ্ঠত্বের সংজ্ঞা নতুন করে লিখেছিলেন, তবুও বিশ্বকাপ সবসময়ই তার নাগালের বাইরে থেকে গিয়েছিল। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল, ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকা ফাইনালের হৃদয়ভঙ্গ—যার মধ্যে শেষেরটি তাকে সাময়িকভাবে আন্তর্জাতিক অবসর নিতেও বাধ্য করেছিল।
অবশেষে তিনি জাতীয় দলে ফিরে আসেন, ২০২১ জয় করেন কোপা আমেরিকা, যা ছিল তার প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি এবং সেই চাপের প্রাথমিক মুক্তি। তবুও, আর্জেন্টাইনদের কাছে এবং বিশেষ করে বার্সেলোনার অনেকের কাছে যিনি ইতিমধ্যেই সর্বকালের সেরা হিসেবে বিবেচিত হচ্ছেন—যাকে দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করে মাপা হতো। আর এর কারণ ছিল ফুটবলের সেই সোনালী ট্রফিটি, যা সবচেয়ে বেশি পূজনীয়।
২০২২ সালে, কাতারে অবশেষে সবকিছু ঠিকঠাক মিলে যায়। সেই বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসি কেবল ফুটবলের সবচেয়ে বড় পুরস্কারটিই জেতেননি—তিনি একে পূর্ণতা দিয়েছেন।
এবার আর কোনো কিছু তাড়া করার ছিল না তার, প্রমাণ করার কিছু বাকি ছিল না। বিশ্বকাপ জয়ের পর তিনি ম্যারাডোনার সমকক্ষ কি না তা নিয়ে দীর্ঘদিনের তুলনা এবং বিতর্কগুলো এর সঙ্গেই নীরবে মিলিয়ে যায়।
তারপর থেকে কিছু একটা বদলে গেছে—তার দক্ষতায় নয়, বরং তার মানসিকতায়। মেসি এখনও সেই অসম্ভব স্পর্শ, সেই চুম্বকীয় নিয়ন্ত্রণ এবং সেই অনায়াস জাদু নিয়ে খেলেন যা দুই দশকেরও বেশি সময় ধরে তার পরিচয় হয়ে আছে। তিনি এখনও ফুটবলকে এর চেয়েও সহজ কিছু হিসেবে উপস্থাপন করেন।
কিন্তু এখন, তিনি খেলেন কোনো বোঝা ছাড়া।
তিনি এখন এমনভাবে খেলেন, যিনি প্রত্যাশার শিকল থেকে মুক্ত, এমন এক জায়গায় অবস্থান করছেন যেখানে আনন্দই যেন তার প্রতিটি নড়াচড়াকে নির্দেশ করে। আর মেসির এই রূপটি কিন্তু কম বিপজ্জনক নয়—বরং এটি প্রতিপক্ষের জন্য আরও বেশি অস্বস্তিকর। এটি হলো এমন এক স্বাধীনতা যা প্রতিভাকে আরও ধারালো করেছে।
গত সপ্তাহে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচেই তার পূর্ণ বহিঃপ্রকাশ দেখা গেছে।
প্রথমবার যখন তিনি তাদের রক্ষণভাগ ভেদ করে বেরিয়ে গেলেন, এই মুভ চেনা হলেও নতুনভাবে মুক্ত কিছুর আভাস বলে মনে হয়েছিল। মেসি এমন এক খেলোয়াড়ের মতো খেলছেন যার আর কোনো কিছু হারানোর ভয় নেই।
পরে, তিনি হ্যাটট্রিকও করে ফেলেন-যা বিশ্বকাপে তার প্রথম। যার প্রতিটি গোলই ছিল সেই অস্পষ্ট স্বাক্ষরে চিহ্নিত যা তার পুরো ক্যারিয়ারকে সংজ্ঞায়িত করেছে। তবে তার এই অসাধারণ প্রতিভার পাশাপাশি অন্য কিছুও দেখা গেছে: চারপাশে নতুনভাবে গড়ে ওঠা একটি আর্জেন্টিনা দল। যারা তাকে ভক্তি করে সব যোগান দিয়ে গেছে।
লাউতারো মার্টিনেজ তার খেলাকে মানিয়ে নিয়েছিলেন, নিচে নেমে এসে জায়গা কভার করছিলেন এবং ফাঁকা জায়গা তৈরি করছিলেন যাতে মেসিকে তা করতে না হয়। তার দীর্ঘদিনের সঙ্গী রদ্রিগো ডি পল সবসময় জানতেন মেসি কোথায় থাকবেন—এতে অবাক হওয়ার কিছু নেই যে মেসির প্রথম গোলটি ছিল সেই বোঝাপড়ারই ফল।
দ্বিতীয়ার্ধে লাউতারোর পরিবর্তে মাঠে আসা হুলিয়ান আলভারেজ নিজে গোল করার সুযোগ থাকা সত্ত্বেও মেসির দিকে পাস বাড়ান—যে ধরনের দূরপাল্লার বাঁকানো শট তিনি সাধারণত আতলেতিকো মাদ্রিদের হয়ে জালে জড়ান। মনে হচ্ছিল যেন আলভারেজ এবং পুরো আর্জেন্টিনা দল কেবল জয়ের জন্য খেলছিল না, বরং মেসি যেন রেকর্ড ভাঙেন এবং বিখ্যাত জার্সিতে প্রতিটি মুহূর্ত উপভোগ করেন।
আর্জেন্টিনার ঐক্য বোঝায় এটা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটা যেন বিদায়ী সফর, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসিকে প্রতিটি শেষ স্পর্শ উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
আজ রাতে ডালাসে আর্জেন্টিনা যখন অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন একই ছন্দ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। সেই একই শান্ত সম্মতি থাকবে। মেসিকে মেসির মতো থাকতে দেওয়ার সম্মিলিত প্রবৃত্তি দেখা যাবে। যাতে মুক্ত, ভারহীন মেসি দেখা দেন ধ্বংসাত্মক সেরা ফর্মে।
কারণ এই পর্যায়ে, মেসি আর ফুটবলকে তাড়া করছেন না। ফুটবল কেবল তাকে অনুসরণ করছে।
আর্জেন্টিনার জন্য মিশনটি নীরবে রূপান্তরিত হয়েছে। এখন আর কেবল আরেকটি ট্রফি জয়ের বিষয় নয়—নিশ্চিত করার বিষয় যে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রতিটি অবশিষ্ট মুহূর্ত যেন পূর্ণ আলোয়, কোনো দ্বিধা ছাড়া এবং অবশেষে তার উত্তরাধিকারের সঙ্গে মেলে এমন আনন্দের সঙ্গে যাপন করা হয়।
সেই স্বাধীনতায়, মেসিকে আগের চেয়েও বেশি বিপজ্জনক দেখাচ্ছে।
