জর্ডান ম্যাচে খেলবেন মেসি? যা বললেন স্কালোনি

জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য বাস্তবিক অর্থেই নিয়মরক্ষার। নকআউট পর্বের আগে এমন ম্যাচে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে মাঠে নামানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে লিওনেল স্কালোনি জানিয়েছেন, শুরুর একাদশে নিশ্চিতভাবেই থাকছেন না মেসি। 

কোনো ইনজুরির শঙ্কা থেকে নয়, বরং নকআউট পর্বের আগে মেসিকে সতেজ রাখতেই এই সিদ্ধান্ত। তবে আর্জেন্টিনা ভক্তদের একেবারে নিরাশ করেননি কোচ স্কালোনি। জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন মেসি।

ডালাসে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘খুব সম্ভবত মেসি দ্বিতীয়ার্ধে খেলবে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে এটাই সবদিক বিবেচনায় ভালো হবে’। 

জর্ডানের বিপক্ষে কিছু হারানোর না থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে দলের ছন্দ কেটে যাক এটা চাইছেন না স্কালোনি, ‘প্রতিপক্ষ হিসেবে জর্ডান ভালো দল। আমাদের উদ্দেশ্য থাকবে বল নিজেদের দখলে রেখে খেলা। তাদের ফরোয়ার্ডরা বেশ দ্রুতগতির, এটি আমাদের মাথায় রাখতে হবে’। 

দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য মাঠে নামলেও এই বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৫ থেকে বাড়ানোর সুযোগ পাবেন মেসি। এখন পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। 

Related Articles

Latest Posts