শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আজ শনিবার সকাল ১১টায় উপজেলার মনোহরপুর ফকিরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাদল রবিদাস (৪৫) উপজেলার ধীতপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি ভালুকার হবিরবাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন।

ওসি জাহিদুল ইসলাম বলেন, আজ সকালে শিশুকে ধর্ষণের চেষ্টা করে বাদল। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে বাদলকে পিটুনি দিয়ে পুলিশ খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন, এ ঘটনায় রাতে শিশুটির বাবা মামলা করেছেন। অভিযুক্ত বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

 

 

 

Related Articles

Latest Posts