ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর তার মাকেও উদ্ধার করা হয়।

শনিবার বার্তাসংস্থা এএফপি জানায়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে নবজাতকটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে বাইরে আনার পর উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এরপর কম্বলে মোড়ানো নবজাতককে সতর্কতার সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়।

 

An 18-day-old baby was rescued in La Guaira, Venezuela after she was trapped underneath rubble from the earthquakes. Rescue teams then saved her mother around 90 minutes later.

Northern Venezuela has been devastated by the 7.2 and 7.5 magnitude earthquakes that struck the region… pic.twitter.com/znrotFoSY1

— Channel 4 News (@Channel4News) June 27, 2026

 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো।

ক্যাপশনে তিনি লেখেন, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পরও তার শরীরে কোনো আঘাত লাগেনি।

পরে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে শিশুটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

চিকিৎসকরা জানান, উদ্ধার করা নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হয়তো ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা অন্য কোনো কিছু দিয়ে তাকে ঢেকে রেখেছিলেন।

গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

Related Articles

Latest Posts