বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মো. ফজলুর রহমান।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন ভোটগ্রহণ পরিচালনা করে।

সারাদেশের জেলা আদালতের ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পাবনা জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. শাহীন আলম।
 

Related Articles

Latest Posts