ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ বুধবার সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপর নির্ভর করে কোনো এক সময়ে আমাদের সম্ভবত সাক্ষাৎও হবে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এবং চলমান কূটনৈতিক পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হন। আলি খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মোজতবা খামেনি।
